slider

বিদায়ী কনেস্টবলকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দিলেন ওসি মামুন

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ মকবুল হাওলাদার কে চাকরি থেকে অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ১ টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদের উদ্যোগে থানা প্রাঙ্গণে স্টেজ ও ব্যান্ডপার্টির মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ, ওসি (তদন্ত) খালেদুর রহমান, ওসি (অপারেশন) আশিকুর রহমান আশিক। 

দীর্ঘ ৪০ বছর পুলিশের কনস্টেবল পদে সুনামের সঙ্গে চাকরি করে অবসরে যান মকবুল, যাওয়ার সময় তার শেষ কর্মস্থল কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে থেকে তাকে ফুল, ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ তার হাত ধরে ফুলে সুসজ্জিত ঘোড়া গাড়িতে উঠিয়ে দেন। এ সময় তার সহকর্মী ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

এসময় আবেগাপ্লুত কন্ঠে মোহাম্মদ মকবুল হাওলাদার বলেন দীর্ঘ ৪০ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে আমি সবসময় আমার উচ্চপদস্থ স্যারদের দিকনির্দেশনা মোতাবেক সর্বোচ্চ চেষ্টা করছি দেশের জনগণের প্রতি আমার উপর অর্পিত যে দায়িত্ব তা সঠিক ভাবে পালন করার, যদিও আমি আজ থেকে সেই সুযোগ আর পাবো না, তবুও আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সাধ্যমত প্রতিনিয়ত চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত মানুষের বিপদে পাশে দাঁড়ানোর।

পরে ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পুলিশ কনষ্টেবল মোহাম্মদ মকবুল হাওলাদার কে তার স্ত্রী সহ থানা প্রাঙ্গণ থেকে জিনজিরা হয়ে কদমতলী দিয়ে কেরানীগঞ্জের মডেল টাউন পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ নিজে পায়ে হেঁটে থানার একাধিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিদায়ী এই কনস্টেবল কে বাড়িতে পৌঁছে দেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button