জাতীয়শিরোনাম

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎপাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল (২৫) ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল (২৭)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, রয়েল ও পটলসহ আরো কয়েকজনের একটি দল আন্তর্জাতিক সীমান্ত পিলার-৬ এর সাব পিলার-৫ দিয়ে ভারতে গরু আনতে যায়।
ভোর রাতের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান রয়েল ও পটল।
এদিকে, পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও রয়েলের মরদেহ ভারতীয় ভূ-খণ্ডেই পড়ে রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button