শিক্ষাশিরোনাম

প্রেমের সমবণ্টন চেয়ে বিএম কলেজে বিক্ষোভ

একজন তিন থেকে চারজনের সঙ্গে প্রেম করছে অথচ অন্য অনেকের ভাগ্যে একটাও জুটছে না, এটা প্রহসন। আর এ প্রহসন দূর করে প্রেমের সমবণ্টন চেয়ে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংঘের সদস্যরা। পরে সমাবেশ করে কলেজের মূল ভবনের সামনে।
এসময় সংঘের সদস্যদের ‌‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
সংঘের সদস্যদের দাবি, এমন অনেকেই আছেন যারা একজনেই ৩ থেকে ৪ জনের সঙ্গে প্রেম করছেন। আবার এমন অনেকেও আছেন যারা একটাও প্রেম করতে পারছেন না। এটা ঠিক না। এটা পরিষ্কার বৈষম্য। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যা হচ্ছে তা পুরোপুরি প্রহসন।
প্রেমের সমবণ্টন হলে ভালোবাসাকে তারা সুন্দর রূপ দিতে পারবেন, জানানো হয় সমাবেশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button