slider

বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রংপুর ব্যুরোঃ রংপুর কারিগরি প্রশিক্ষণ(টিটিসি) কেন্দ্রে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে রংপুর টিটিসি মাঠে বুধবার ৮টি টিমের অংশগ্রহণে “বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩” আয়োজন করা হয়।

টুর্নামেন্টে ৮টি দপ্তরের ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করে নক আউট পদ্ধতিতে খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রংপুর জেলা প্রশাসন, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ বেতার রংপুর, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তাজহাট থানা, গণপূর্ত অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এবং রংপুর প্রেস ক্লাব। রংপুর টিটিসিতে অধ্যক্ষ মোঃ নাজমুল হকের সভাপতিত্বে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদৎ হোসেন, ডিইএমও রংপুরের সহকারি পরিচালক আমেনা পারভীন, তাজহাট থানা অফিসার ইনচার্জ, এ.কে এম নাজমূল কাদের । জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র আওতাধীন দপ্তরসমূহের কাজের গতিশীলতা, কর্মচাঞ্চল্য, প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রতিষ্ঠানের পরিচিতি ও উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button