sliderস্থানিয়

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ভাগ্যের চাকা ঘুরে যাবে–মোস্তাফিজুর রহমান

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কৃষকেরা পাবে সুদমুক্ত কৃষি ঋণ ও প্রান্তিক কৃষকদের জন্য সাইলো নিমার্ণে কৃষকদের ভাগ্যের চাকা ঘুরে যাবে বল জানিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলায় জিয়াউর রহমান খাল খনন ও সেচ পাম্প স্থাপন করে কৃষি আবাদে বিপ্লবী পরিবর্তন এনেছে। এখন এসব উপজেলায় একটি ফসলের জায়গায় বছরে কৃষকেরা তিনটি ফসল ফলাতে সক্ষম। পোরশা ও সাপাহার উপজেলাকে আম উৎপাদনের রাজধানী বলা হয়। কৃষকদের উৎপাদনের পণ্যের যাতে ন্যায্য মূল্য পায় সে দিকে নজর দিতে হবে।

তিনি আরোও বলেন, বিএনপির ক্ষমতায় গেলে তিন উপজেলার মধ্যে রেল যোগাযোগের স্থাপনা নিমার্ণ করা হবে। যাতে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য অল্প খরচে সহজেই শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারে। এসব উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে সহজেই মাদকদ্রব্য প্রবেশ করে। বিএনপি ক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button