রাজনীতি
বিএনপির জনসভা শুরু হবে দুপুর ২টায় : রিজভী

২২ শর্ত সাপেক্ষে রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন এদিসেন জনসভা শুরু হবে এদিন দুপুর ২টায়।
শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
আগামীকালের জনসভায় যোগদানের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভী।




