slider

বালিয়াডাঙ্গী’র সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৩ অক্টোবর সোমবার সকালে আমজাখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোঙ্গা এ তথ্য নিশ্চিত করেন। নিহত নুরুজ্জামান (৩৮) বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মৃর্দাবস্তি গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে। তিনি চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন, স্থানীয়রা। স্থানীয়রা জানায়, গত ২২ অক্টোবর রোববার দিবাগত রাতে রত্নাই সীমান্তে একটি চোরাকারবারী গ্রুপ কাঁটাতারের বেড়া পার হয়ে গরু আনতে গেলে বিএসএফ’র গুলিতে নুরুজ্জামান নিহত হন। এ সময় চোরাকারবারি দলের নেতা আব্দুল মান্নান সহ বাংলাদেশের প্রায় ৮-১০ জন সদস্য উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের প্রায় ৫ জন সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয়রা আরও জানায়, ঐ চোরাকারবারীর সদস্যরা গরু, মাদক সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
ঠাকুরগাঁও (৫০বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে । আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা কি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button