Uncategorized

বারিধারার জালে চট্টগ্রাম আবাহনীর ৬ গোল

গোলের বন্যায় ভাসছে চট্টগ্রাম আবাহনী। একটি নয় দু’টি নয় একবারে হাফ ডজন। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে উত্তর বারিধারার জালে গোলের উৎসবে মেতে উঠে চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহ পর্বের শেষ ও নিজেদের পঞ্চম ম্যাচে বারিধারাকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী। বিশাল জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর থেকে শীর্ষে উঠে এলো দলটি।
রোববার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরুর প্রথম মিনিটেই সোহেল রানার ক্রস থেকে জাহিদের গোলে ১-০ এগিয়ে যায় আবাহনী। দেশের ফুটবল ইতিহাসে এটি অন্যতম দ্রুততম গোল। চার মিনিটের মাথায় কোনাকুনি প্লেসিং শটে ১-১ গোলে বারিধারাকে সমতায় ফেরান খালেকুজ্জামান সবুজ। এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বারিধারা। ঝলসে উঠে আবাহনী। আর পেছনে তাকায়নি চট্টগ্রাম আবাহনী। ২৬ মিনিটে লিওনেল চট্টগ্রামকে এগিয়ে নেন ২-১ গোলে। ৪০ মিনিটে জাহিদের সেন্টার থেকে মুহাম্মদ ইব্রাহিমের বল বারিধারার জালে প্রবেশ করলে ৩-১ এগিয়ে যায়। ৪৫ মিনিটে ইব্রাহিমের দ্বিতীয় গোলে স্কোরলাইন দাড়ায় ৪-১. আবাহনীর বাকি দুটি গোলের মধ্যে দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলামের বাঁ পায়ের টোকা থেকে শাকিলের দারুণ প্লেসিং শট ম্যাচে ৫-১ গোলের ব্যবধান বাড়ায়। এরপর ইনজুরি সময়ে রায়হান হাসান বারিধারার কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দলকে ৬-১ গোলের বড় জয়ের আনন্দে ভাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button