বিনোদন

বাবু-মিলির ঘুনপোকা হয়ে গেল অনুতাপ

প্রায় দুই মাস আগে নায়করাজের তনয় খালিদ হোসেন সম্রাট নির্মাণ করেছিলেন খণ্ডনাটক ঘুনপোকা। কিন্তু যখনই প্রচারের সময় এলো তখনই চ্যানেলে থেকে টেলিফিল্মটির নাম পরিবর্তন করে দেয়া হলো। আর তাই সম্রাটের ঘুনপোকা হয়ে গেল অনুতাপ।

এতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু ও ফারহানা মিলি। মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘খুব চমৎকার গল্পের একটি নাটক। সম্রাট ভাইয়ের নির্দেশনায় এটি আমার প্রথম কাজ ছিল। তিনি খুবই গুছিয়ে যতœ নিয়ে কাজ করেন। আমার খুবই ভালো লেগেছে কাজটি করে। আশা করি ভালো লাগবে দর্শকেরও।’

সাঈদ বাবু বলেন, ‘একটি সংসারের গল্প অনুতাপ। আমি, মিলি ও আমাদের সন্তানকে নিয়েই টেলিফিল্মের গল্প। কাজটি করে সত্যিই দারুণ লেগেছে। সম্রাট ভাই নির্মাতা হিসেবে বেশ বিচক্ষণ। আমার বিশ্বাস কাজটি দর্শকেরও ভালো লাগবে।’ এ দিকে অনুতাপ টেলিফিল্মটি আসছে শুক্রবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে আবার প্রচার হবে। এই টেলিছবিতে নায়করাজের দ্বিতীয় কন্যা ময়নার ছেলে ফাইরুজ আলমও অভিনয় করেছেন। ফারহানা মিলি ও সাঈদ বাবু প্রথম একসাথে অভিনয় করেন অমিতাভ রেজার নির্দেশনায় একটি বিজ্ঞাপনে। এরপর তারা আরো বেশ কিছু নাটকে একসাথে অভিনয় করেন। এ দিকে আসন্ন ঈদ উপলক্ষে ফারহানা মিলি বেশ ব্যস্ত সময় পার করছেন।

পাশাপাশি তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। যেমন- ‘নঈম ইমতিয়াজ নেয়ামুলের বাক্সবন্দী, অরণ্য আনোয়ারের দহন। নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে অনিমেষ আইচের বুবুনের সাত সতেরো, সুমন আনোয়ারের গ্ল্যামার ওয়ার্ল্ড। সাঈদ বাবু আসছে ঈদ উপলক্ষে অভিনয় করেছেন গোলাম সোহরাব দোদুল, ইমেল হক, নাজনীন চুমকী, মীর সাব্বির, হানিফ সংকেতসহ আরো বেশ ক’জন নির্মাতার ঈদের নাটকে।

সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button