বিনোদন
বান্ধবীকে পর্ন ছবিতে ‘দেখে’ চক্ষু চড়কগাছ, অতঃপর…
মেক্সিকোর লা ক্রুসের এক ব্যক্তির চোখের ভুলে ভয়ানক কাণ্ড হয়ে গেল। ভোরবেলায় তিনি গার্লফ্রেন্ডের ঘরে ঢুকে গার্লফ্রেন্ডের গলায় ছুরি চালিয়ে দিচ্ছিলেন।
কী এমন করেছেন তার গার্লফ্রেন্ড? ওই ব্যক্তির দাবি, তার বান্ধবীকে নাকি তিনি পর্ন ছবির পর্দায় দেখেছেন। তাতেই তিনি রুদ্রমূর্তি ধারণ করেন।
দানিয়েল আলবার্তো রোহা নামে এই ব্যক্তির দাবি, নীল ছবি দেখতে গিয়ে দেখেন নিজের বান্ধবী অভিনয় করেছেন সেখানে। বান্ধবীর জন্মদাগও দেখেছেন এই ছবিতে।
তবে দানিয়েলের বান্ধবীর দাবি, ওই অভিনেত্রী তিনি নন, অন্য কেউ। তবে বয়ফ্রেন্ডের আকস্মিক আক্রমণে আতঙ্কিত হয়ে তিনি পুলিশকে ডাকেন। পুলিশ এসে দানিয়েলকে গ্রেফতার করে।
তার বান্ধবীর দাবি, তিনি পালিয়ে যেতে চাইলেও পারেননি। দানিয়েল তাকে ঘরেই আটকে রাখার চেষ্টা করে।
পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।




