Uncategorized

বান্দরবান সদরে গার্মেন্টস কর্মীসহ ২ জনের করোনা সনাক্ত

বান্দরবান প্রতিনিধি : সোমবার (২৫ মে)বান্দরবান সদরে দুই জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়, একজন মেঘলা পর্যটন এলাকায় অবস্থিত লুম্বিনী গামের্ন্টসের পোশাক শ্রমিক। তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগা। তিনি মেঘলা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন, তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপরজন স্বর্ণমন্দির এলাকার চা দোকানদার, তারবাড়ি পটিয়ায়, তাকে বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি।
বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান গত ১৮ মে সকালে কক্সবাজারের ইদগা থেকে বান্দরবান আসায় লুম্বিনী গার্মেন্টস এর কর্মীর করোনার নমুনা সংগ্রহ করে তাকে মেঘলা এলাকায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অপরজন শরীরে জ্বর নিয়ে সদর হাসপাতালে এলে তার নমুনা সংগ্রহ করে তাকে স্বর্ণমন্দির এলাকায় তার বাসায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
পরে সোমবার (২৫ মে) তাদের রিপোর্ট পজেটিভ আসায় মেঘলা পর্যটন এলাকায় অবস্থিত লুম্বিনী গার্মেন্টস শ্রমিককে আইসোলেশনে নিয়ে আসা হয় এবং তার ভাড়া বাসায় অপর রুমমেটকে লকডাউন করা হয়। এছাড়া স্বর্ণমন্দির এলাকার চা দোকানদার গত ১৮ মে নমুনা দিয়ে তার গ্রামের বাড়ি চলে যাওয়ায় তাকে বাসায় পাওয়া যায়নি। তবে তার দোকানের অন্য সদস্যকে কোয়ারেন্টাইনে দিয়ে বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
উল্লেখ্য, বান্দরবানে এ পর্যন্ত ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button