Uncategorized

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর বিদায় উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব এক অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার ৩০ সেপ্টেম্বর বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় দেড় বছর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারনে চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। বাঘাইছড়ি উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় সংবাদর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলি হোসেন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলিপ কুমার দাশ, সরকারী ও ব্যাসরকারী দপ্তরের প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ, বাঘাইছড়ি প্রেস ক্লাব ও অফিসার ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এক আবেগঘন বক্তব্য প্রদান করেন, বাঘাইছড়ি আমার হৃদয়ে থাকবে, আমি দেশের যে প্রান্তেই থাকিনা কেন বাঘাইছড়ি বাসীর পাশে থাকবো। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও প্রেস ক্লাবের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button