Uncategorized

বাঘাইছড়ির চার পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব এবার আনসার ভিডিপির কাঁধে

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ির ৪ টি পূজামন্ডবের নিরাপত্তার দায়িত্ব এবার আনসার বাহিনীর কাঁধে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবে বাঘাইছড়ির ৪টি পূজার মণ্ড-পে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনী ১-টি মোবাইল টিমের মাধ্যমে ১০-জন আনসার দ্বারা সার্বক্ষণিক মোবাইল টিম পরিচালিত হচ্ছে। এ বছর বাঘাইছড়ি উপজেলায় মোট ৪-টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসব মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি টিমে ৬-জন করে আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স কাজ করছেন।
রাঙ্গামাটি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট,জনাব, মোঃ তরফদার আলমগীর হোসেন ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, জনাব, মোঃ ছাইফুল ইসলাম এর নির্দেশে এবং উপজেলা ইন্সট্রাক্টর (ইউ আই) মোঃ আবুল বাসার এর তত্ত্ববধানে মোবাইল টিম সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। আনসার ভিডিপির সদস্যদের সুশৃঙ্খল নিরাপত্তা বলয়ে সন্তোষ জানিয়েছেন পূজা উদযাপন কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button