Uncategorized

বাঘাইছড়িতে ৩ কোটি টাকা ব্যায়ে ৩ প্রকল্পের উদ্বোধন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩ টি প্রকল্পের উদ্বোধন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। ৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলার করেঙ্গাতুলী বাজারে ৩০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি উপজাতীয় কাঠ ব্যাবসায়ী ও জোত মালিক সমিতির ২য় তলা ভবন ও রুপকারী মগবান এলাকায় ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্ট কাচালং শিশু সদনের ছাত্রাবাস এবং ৩১ লক্ষ টাকা ব্যায়ে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের ২য় তলা ভবন উদ্বোধন করেন। এসময় বিহার অধ্যক্ষ সাদা মনের মানুষ তিল কানন্দ মহাথেরো, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলি হোসেন, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ জমির হোসেন, যুবলীগ সাধারন সম্পাদক জগৎ দাশ, সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, রূপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমা, উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button