Uncategorized

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর বুধবার সকার ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপজেলার ২৪ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরন করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। পরে সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্বারক তুলে দেওয়ার পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহন কারী ছাত্রছাত্রীদের মাজেও পুরোষ্কার বিতরন করা হয়। এসময় ২৪ জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য সহ পৌর মেয়র জাফর আলী খান, সহকারী ভূমি কমিশনার কেএম আবু নওশাদ, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ওসি বাঘাইছড়ি মোঃ আশরাফ উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন সহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানে উজনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজন করা হয়। এবং উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যাবস্থা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button