Uncategorized

বাঘাইছড়িতে প্রবীন এক দম্পতির বয়ষ্ক ভাতা পাবার আকুতি

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম হাজা ছড়া এলাকার প্রবীন বাসিন্দা জয়ন্ত কুমার চাকমা (৮৩) ও তার স্ত্রী সুরেশ সোনা চাকমা (৭৮) সরকারী বয়ষ্ক ভাতার আওয়ায় আসার জন্য আকুতি জানিয়েছেন। ২২ জুলাই বুধবার দুপুরে প্রবীন এই দম্পত্তি সরকারী বয়ষ্ক ভাতা পাবার এই আকুতি জানায়। সরকারী নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়স হলেই বয়ষ্ক ভাতার আওতায় আসার বিধান থাকলেও ৮৩ ও ৭৮ বছর পার হলেও প্রবীন এই দম্পত্তির কপালে জুটেনি বয়ষ্ক ভাতার একটি কার্ড। অনেকটা ক্ষোভ ও হতাশা নিয়েই এই প্রবীন দম্পত্তি বলেন মরার আগে হয়তো আর বয়ষ্ক ভাতা জুটবে না। এছাড়াও অভিযোগ করে বলেন স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমার কাছে বারংবার যোগাযোগ করেও কোন কাজ হয়নি। এ বিষয়ে ইউপি সদস্য দয়াধন চাকমা বলেন কেও আমার কাছে বয়ষ্ক ভাতার জন্য যোগাযোগ করেনি, প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যোগাযোগ করলে ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান। এদিকে ৬ সন্তানের জনক এই দম্পত্তি এখন বসবাস করছেন একাই কোনরকম পাহাড়ী সাক সবজি সংগ্রহ করে বাজারে বিক্রিকরে জীবন জিবীকা নির্বাহ করেন। বয়সের ভারে নতজানু এই দম্পত্তি অনেকটা অনাহারে অর্ধাহারে জীবন পার করছেন, সরকারী ভাতার আওতায় আসলে জীবনের বাকি দিনগুলো হয়তো কিছুটা সুখ শান্তিতে কাটাতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসার জয়েচ চাকমার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এই মুহুর্ত্বে বরাদ্দ না থাকায় সহসায় ভাতার আওতায় আনা সম্বভ হবেনা, বরাদ্দ পাওয়ার সাথে সাথেই প্রবীন এই দম্পত্তিকে বয়ষ্ক ভাতার আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button