slider

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৫০০ হতদরিদ্র পরিবার

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদূল আযহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ চাল বিতরনের শুভ উদ্বোধন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চলতি দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক রুমানা আক্তার। ৭ জুলাই সকালে বাঘাইছড়ি খাদ‍্য গুদাম প্রাঙ্গনে এই উদ্বোধনকালে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্হিত থেকে চাল বিতরন করেন, নব নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন। উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, উঃ আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উঃ আওয়ামীগীগ ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন উদ্বোধন শেষে পৌরসভার ১৫৪০ জন উপকারভোগীর মাঝে প্রতি জনকে ১০ কেজি হারে চাল স্বঃ স্বঃ ওয়ার্ড কাউন্সিলরগণের সমন্বয়ে বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button