Uncategorized

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৮০ ভূমিহীন পরিবার

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঘর উপহার পেলেন ৮০ জন ভূমিহীন ও দুঃস্থ পরিবার। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা “বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না” তারই ফলশ্রুতিতে বাঘাইছড়ি উপজেলায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৮ টি ইউনিয়নের ৮০ টি ভূমিহীন ও দুঃস্থ পরিবারের মাঝে এসব দূর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয় । ২৩ জানুয়ারী শনিবার সকাল দশ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০ টি ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকার বলেন আমরা এসব ঘর তৈরির জন্য ৪৫ দিন সময় পাই উপজেলা প্রশাসনের সহায়তায় নির্দৃষ্ট সময়ে আমরা এসব ঘর তৈরির কাজ সমাপ্ত করতে পেরেছি। এর বাহিরেও ইতোপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুঃস্থ ভূমিহীন পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় ৪৬ টি ঘর তৈরি করে উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি মোঃ আশরাফ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগ উপজেলার বিভিন্ন সরকারি ও ব্যাসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button