Uncategorized

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙ্গামাটির বাঘাইছড়িতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দির, ও বিহারে দোয়া মাহফিল ও প্রার্থণার আয়োজন করেছে উপজেলা যুবলীগ। কেন্দ্রিয় যুবলীগের পূর্বে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর সুক্রবার বাদ জুমা উপজেলার সকল মসজিদে স্থানীয় যুবলীগ নেতা কর্মীর উপস্থিতিতে এই দোয়ামহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল ৪ ঘটিকায় উপজেলার মন্দির ও বিহারে প্রার্থনার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জগৎ দাশ বলেন, কেন্দ্রীয় যুব লীগের সকল দিকনির্দেশনা পালন করতে বাঘাইছড়ি যুবলীগ বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ওনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামণা উদ্দেশ্য কেন্দ্রঘোষিত কর্মসূচী হিসেবে এই দোয়ামাহফিল ও পার্থণার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button