
বাঘাইছড়ি প্রতিনিধি: কাপ্তাই বাঁধের গেইট খুলে দেয়া ও বৃষ্টি পাত কমে আসায় সুফল পেতে শুরু করছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা। গত এক সাপ্তাহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে দ্রুত পানি কমতে শুরু করেছে। এরইমধ্যে ডুবে যাওয়া ৫টি সড়ক ভেসে ওঠেছে। বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করছে মানুষ।
এদিকে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রান সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় বন্যায় উদ্বাস্তু ৫০ পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করেন সেনাবাহিনীর সিক্স বেঙ্গল।
এছাড়া উপজেলার মধ্যমপাড়া, মাদ্রাসা পাড়ায় ত্রান সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
এসব ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাউল,ডাল, আলু,লবন, তেল শুকনো খাবার।




