sliderস্থানিয়

বাঘাইছড়িতে জুলাই শহীদ দিবস পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ বুধবার ১৬ জুলাই সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহিন আল মামুন, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,জামায়াতের উপজেলা আমীর মাওলানা কবির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজ এর শিক্ষক – শিক্ষার্থী।

এসময় বক্তৃতারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে । তাদের মধ্যে আবু সাঈদ ও মুগ্ধর প্রানের বিনিময় একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধাভাজন ও সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button