sliderস্থানিয়

বাঘাইছড়িতে ইয়াবাসহ দুই যুবক আটক

মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ সূত্রে জানা যায়, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদারের নির্দেশনায় এসআই (নি.) রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই (নি.) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিন কিলো এলাকার পাকুয্যাছড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে প্রধান সড়কের ঢাল এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন জসীম চাকমা (২২) ও সুভাস চাকমা (২১)।
পরে তাদের দেহ তল্লাশি করে হেফাজত থেকে মোট ৯৮ (আটানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button