slider

বাউফল প্রেসক্লাবে ২য় মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ

মো. দুলাল হোসেন, বাউফল: গত বছর ৩০ ডিসেম্বর বাউফল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। মজার বিষয় এতে দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন কমিশন ও প্রেসক্লাবের বিভিন্ন পদে নির্বাচিত সদস‍্যদের ঐক‍্যমতের ভিত্তিতে ০১ জানুয়ারি থেকে ৩০জুন পযর্ন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি অধ্যাপক মো. আমিরুল ইসলাম ও আমাদের সময়`র বাউফল প্রতিনিধি কৃঞ্চ কর্মকার। এবার দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব নিলেন দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন বাংলাদেশ অবসারভার`র বাউফল প্রতিনিধি আরেফিন সহিদ। দ্বিতীয় মেয়াদে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কার্যকাল বহাল থাকবে।

উল্লেখ্য এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশন সভাপতি ও সম্পাদক পদে ৬ মাস করে কার্যকাল ভাগ করে দেন।
এ বিষয়ে ২য় মেয়াদের সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, তিনি দায়িত্বভার গ্রহণ কালে বাউফল প্রেসক্লাবের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কাজ তিনি করবেন না। তিনি বলেন আমি সংবিধানের আলোকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বাউফল প্রেস ক্লাবের উন্নয়নের যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি।

এ ব‍্যাপারে সাধারণ সম্পাদক আরেফিন সহিদ বলেন আমি সংবিধান অনুযায়ী নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে এগিয়ে আসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button