বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস রাজারহাট এর মতোবিনিময় সভা

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট ইউনিয়নে ন্যাশনাল সার্ভিস এর সুবিধা ভুগিদের মাঝে এক মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ বিকাল ৪টায়। সভাটির সভাপতিত্ব করেন, ছয়ফুল ইসলাম সভাপতি রাজারহাট, সভার শুরুতে পবিত্র কোরআন তেলোআয়াত করেন মো: আ: ছামাদ (সদস্য) ন্যাশনাল সার্ভিস, গীতা পাঠ করেন প্রদীপ চন্দ্র রায় সদস্য, আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি, খন্দকার মো: রহমান আলী, মো: শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা, আসাদুজ্জামান বাচ্চু সহ সভাপতি নাগেশ্বরী, মো: খালিদ হাসান রাজারহাট, জামাল হোসেন রাজারহাট, আনিছুর রহমান সদস্য, আশিকুর রহমান আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আতিক হাসান (রানা) বাংলাদেশ দেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ ঢাকা বাংলাদেশ। ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজারহাটের পক্ষথেকে চিত্তরঞ্জন রায় সাধারণ সম্পাদক রাজারহাট। সভা উপস্থাপন করেন মো: শহিদুল ইসলাম প্রমূখ।
এই মতোবিনিময় সভায় ন্যাশনাল সার্ভিস সুবিধা ভুগিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালে আমাদেরকে চাকরি দিয়েছিলেন আমরা খেয়ে পড়ে বাঁচতে শিখেছি কিন্তু আজ আমাদের চাকরি নেই আমরা আজ বেকার হয়ে পরে আছি আমাদের দেখার মতো কেউ নেই, এক যুগের ও বেশি হয়েগেল।
ঢাকার কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আতিক হাসান বলেন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলব তিনি অবশ্যই আমাদের জন্য কিছু করবেন, কারণ তিনি আমাদের মা আমাদের দেশের মা আমাদের জনগণের মা আমাদের জন্য অবশ্যই কিছু করবেন ইনশাআল্লাহ, সবার সুস্থতা কামনা করে তার বক্তব্যে শেষ করেন।




