খেলা

বাংলাদেশ দল এখন হ্যামিল্টনে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে হ্যামিল্টন পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ।
ডানেডিনে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলে বাংলাদেশ। এরপর ক্রাইস্টচার্চের লিঙ্কনে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে এই ম্যাচে ভালোই ব্যাটিং অনুশীলন করে বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় দিন বৃষ্টির কারণে মাত্র ১২ ওভার বোলিং করতে পেরেছে টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।
ক্রাইস্টচার্চে প্রস্তুতি ম্যাচ খেলে আজ সোমবার দুপুরে হ্যামিল্টনে পৌঁছায় বাংলাদেশ দল। এই মাঠে এর আগে দুটি টেস্ট খেলেছিল টাইগাররা। দুটি টেস্টেই বড় ব্যবধানে হেরেছিল তারা। বাংলাদেশ। ২০০১ সালে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৫২ রানে হারে টাইগাররা। এরপর ২০১০ সালের সফরে একমাত্র টেস্টে ১২১ রানে হারে বাংলাদেশ।
সিরিজের বাকি দুই টেস্ট হবে ৮-১২ এবং ১৬-২০ মার্চ। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজে কেমন করে সেটাই এখন দেখার।
তা ছাড়া চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান দলে নেই। দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button