slider

সালথায় নবনির্বাচিত এমপি লাবু চৌধুরীকে গণসংবর্ধনা 

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ফরিদপুর-২ আসন (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) এর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রথমবারের মতো নিজ এলাকায় জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত হলেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র জননেতা শাহদাব আকবর চৌধুরী (লাবু) এমপি। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইনামুল হোসেন তারা মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল, রমাকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ হোসেন তোতা মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  
উল্লেখ, গত ১১ই সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। ২৫শে সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। গত ৫ই নভেম্বর দলীয় মনোনয়ন প্রতীকে বিপুল ভোটে লাবু চৌধুরী নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button