বিনোদন

বাংলাদেশে আসছেন জোলি, যাবেন রোহিঙ্গা শিবিরে

ব্যাক্তিগত সম্পর্কের টানাপোরনে সময়টা ভালো যাচ্ছেনা হালিউড অভিনেত্রী অ্যাঞ্জিলিনা জোলির। এরমধ্যেই জানা গেলো বাংলাদেশে আসছেন তিনি। দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসেই জোলি ঢাকা আসছেন। এদিকে গত বুধবার লস এঞ্জেলেসের কাউন্টি শহর বেভারলি হিলসে দীর্ঘ দুই বছর পর সাবেক স্বামি ব্র্যাড পিটের সাথে মুখোমুখি হয়েছিলেন তিনি। ওই দিন তাদের ছয় সন্তানের ভরণপোষণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনার ফলাফলে সন্তুষ্ট নন জোলি।
ব্র্যাড পিটের সাথে সন্তানের ভরণপোষণের অধিকারে অসন্তুসের মধ্যেই জোলি বাংলাদেশে আসবেন রোহিঙ্গাদের অধিকার আদায় করতে। কারণ ওই বুধবারই তিনি ন্যাটো জোটকে রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন বন্ধে সহযোগিতার আহ্বান জানান। নারীদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে নিজের অঙ্গিকারের কথাও জানান জোলি।
গত সপ্তাহে জর্ডানে অবস্থিত সিরিয়ান শরণার্থী শিবির পরিদর্শনে যান অ্যাঞ্জেলিনা জোলি। এ সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারণ কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য আহ্বান জানান। নারীর বিরুদ্ধে এমন যৌন নির্যাতনকে তিনি সহিংসতা আখ্যা দিয়ে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন।
ন্যাটোর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জোলি বলেন, ‘নারী ও শিশুদের ওপর নির্যাতন বিশেষ করে যৌন নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। আর ধর্ষণের মাধ্যমে সামরিক ও রাজনৈতিক লক্ষ্য পূরণের চেষ্টা হচ্ছে। এটা একদিকে যেমন পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে তেমনি নারী ও শিশুদের জীবনকে অজানা শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে।’
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাড়ে সাত লাখ রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান জোলি। তিনি বলেন, ‘আমি রোহিঙ্গাদের নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি সব দিকে এমন প্রতিক্রিয়া পেয়ে খুব রাগান্বিত। দশ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর ধর্ষণের ঘটনায় খুবই মর্মাহত আমি। এমনটা চলতে পারে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button