বিনোদন

বলিউড সিনেমায় গাইতে চান সেলেনা গোমেজ

বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ বলিউড সিনেমায় গান গাইতে আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন, এটা অসাধারণ অভিজ্ঞতা হবে।
মার্কিন এ তারকাকে জিজ্ঞেস করা হয়, বলিউড সিনেমায় গাইতে বলা হলে তিনি কি তা বিবেচনা করবেন? ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে সেলেনা বলেন, ‘আমাকে কখনোই তা বলা হয়নি! কেন নয়? আমি মনে করি, এটা খুবই সুন্দর হবে।’
সেলেনা গোমেজ বিখ্যাত ‘কাম অ্যান্ড গেট ইট’, ‘দ্য হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস’, ‘ব্যাড লাইয়ার’, ‘ব্যাক টু ইউ’-এর মতো জনপ্রিয় গান দিয়ে।
অভিনেতা হিসেবেও সেলেনা সফল। ‘অ্যানাদার সিনড্রেলা স্টোরি’, ‘দ্য বিগ শর্ট’, ‘নেইবারস-২ : সরোরিটি রাইজিং’, ‘মন্টি কার্লো’, ‘দ্য মাপেটস’ ও ‘হোটেল ট্র্যান্সিলভানিয়া’ ছবিতে কাজ করেন তিনি।
‘হোটেল ট্রান্সিলভানিয়া-৩ : সামার ভ্যাকেশন’ ছবিটি চলতি বছরের জুলাইয়ে সনি পিকচার্সের সৌজন্যে ভারতে মুক্তি পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button