খেলা

বলিউড তারকার প্রেমে মজেছেন রাহুল?

ক্রিকেটের সঙ্গে বলিউডের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলী খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে হালের বিরাট কোহলি-অনুশকা শর্মার প্রেমের কাহিনী বেশ দীর্ঘ। এই তালিকায় এবার যোগ হয়েছেন লোকেশ রাহুল ও আথিয়া শেঠি। এই বলিউড তারকার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর আথিয়া ও রাহুলের সম্পর্ক বহুদিনের। এত দিন চলছিল গোপনে। গত ফেব্রুয়ারি থেকে দুজনকে এক সঙ্গে দেখা যাচ্ছে।
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা আরো বেড়েছে। দুজনের বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে আকাঙ্ক্ষার সঙ্গে দেখা গেছে আথিয়া ও রাহুলকে। এ ছাড়া একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেছে। দুই তারকা একসঙ্গে এক গাড়িতেও দেখা যায়। তাদের প্রেম নিয়ে জল্পনা আরো প্রবল হয়।
অবশ্য এর আগে আরেক বলিউড অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে লোকেশ রাহুলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
আথিয়া বলিউড অভিনেতা সুনীল শেঠি ও পরিচালক মানা শেঠির সন্তান। তাঁর এক ছোট ভাই আছেন, তাঁর নাম আহান শেঠি।
আথিয়া ভারতের বিখ্যাত জন কোনোন স্কুলে এবং পরে আমেরিকান স্কুল অব বোম্বেতে পড়াশোনা করেন। যেখানে তাঁর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। পরে নিউইউর্ক ফ্লিম একাডেমিতে পড়াশোনা করেন।
লোকেশ রাহুল টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই অনিয়মিত। দলে নিয়মিত জায়গা করার চেষ্টা করছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button