ববি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

মোঃ ইমরান,বরিশাল সদর প্রতিনিধি : আজ ১৭ই ফেব্রুয়ারি, ২০২৪ বরিশাল বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্দ্যোগে ববি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। ববি শাখার সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমেদ মানসুর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ মাহবুব হোসেন মানিক এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার সাবেক সভাপতি এস এম তৌহিদ বাশার।
অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের মাধ্যমে তারা তুলে ধরেন বিদ্যমান শিক্ষা,রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামই কার্যকর পন্থা।
সম্মেলনে আমেলা,হল ও অনুষদ কমিটির নেতবৃন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে আরো উপস্থিত ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীবৃন্দ। সাবেক দায়িত্বশীল ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ছিল বেশ লক্ষ্যনীয়।
প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৪ সেশনের কমিটি ঘোষণা দেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪ সেশনের নবনিযুক্ত কমিটি-
সভাপতিঃ হাসান মাহমুদ (সমাজবিজ্ঞান ২০১৭-১৮)
সহ-সভাপতিঃ হাসিবুল হোসেন (রসায়ন ২০১৮-১৯)
সাধারণ সম্পাদকঃ আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ (কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ২০১৯-২০)




