শিক্ষা

বন্যার কারণে মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

বন্যার কারণে সিংগাইর উপজেলা ব্যতীত মানিকগঞ্জের অন্য সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। এছাড়া বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ২০০ শতাধিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা।
পদ্মা ও যমুনার পানি কিছুটা কমলেও জেলার অভ্যন্তরীন নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা ও যমুনার পানি আরিচা পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে তা বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কালীগঙ্গা নদীর পানি তরা পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
এদিকে, জেলা প্রশাসনের মাধ্যমে যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button