অপরাধশিরোনাম

বন্ধ রেস্তোরাঁয় অবৈধ মাস্ক-স্যানিটাইজার বিক্রি, ১৫ লাখ টাকা জরিমানা

করোনায় রেস্তোরাঁর ব্যবসা বন্ধ হওয়ায় হঠাৎ করে মাস্ক, স্যানিটাইজার, কিট মজুত ও বিক্রি শুরু করেছে বৈশাখী সার্জিক্যাল নামে এক প্রতিষ্ঠান। ড্রাগ লাইসেন্স, এনওসি বা কমপ্লায়েন্স সার্টিফিকেট না থাকলেও রাজধানীর পল্টনে এ এসব চিকিতসামগ্রী বিক্রি করছে এ রেস্তোরা।
খবর পেয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরে সেখানে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এ সময় অবৈধ এন-৯৫ মাস্ক, ভুয়া হ্যান্ড স্যানিটাইজার, অনুমোদনহীন ডেঙ্গু টেস্টিং কিটসহ মেডিকেল সরঞ্জাম বিক্রির সত্যতা পায় র‌্যাব। পরে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।
পলাশ বসু বলেন, করোনায় ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বৈশাখী রেস্তোরাঁর নাম রাতারাতি হয়ে যায় বৈশাখী সার্জিক্যাল। করোনা চলাকালে রেস্তোরাঁ ব্যবসা না থাকায় ড্রাগ লাইসেন্স ছাড়াই সেখানে সাময়িক সময়ের জন্য সার্জিক্যাল স্টোর খুলে বসে।
তিনি বলেন, ড্রাগ লাইসেন্স ছাড়া এ ধরনের ব্যবসা করা যায় না, তাদের সে ধরনের অনুমোদন নেই, এনওসি বা কমপ্লায়েন্স সার্টিফিকেট নেই। আচরণ বিধি কী হবে তা নেই, তারা যে ব্যবসা করছে তা অত্যন্ত গোপনে, সরকার সংশ্লিষ্টরা জানেন না।
আমরা সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ এন-৯৫ মাস্ক, ভুয়া হ্যান্ড স্যানিটাইজার, অনুমোদনহীন ডেঙ্গু টেস্টিং কিটসহ মেডিকেল সরঞ্জাম পাই। এ কারণে বৈশাখী সার্জিক্যালের মালিক সাইফুলকে ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া অভিযানে আমির হোসেন নামে এক দালালকেও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button