Uncategorized

বদলগাছীতে বোরো ধানের বাম্পার ফলন

সংবাদদাতা, নওগাঁ : বদলগাছীতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ভালো দাম পাওয়ারও আশা করছে উপজেলার কৃষকরা।
সরেজমিনে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া ভালো হওয়ায় বোরো ধানের ফলন বাম্পার হয়েছে। উপজেলার চাংলা গ্রামের কৃষক মায়েন উদ্দীন, সামাদ, কোমারপুর গ্রামের আবুল হোসেন, আজাহার আলী শেখ, সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের গোলাম মতুর্জা ও সাগীর আলী জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে।
কৃষকেরা জানান, নতুন ধান কাটা শুরু হয়েছে, এবার বিঘা প্রতি ১৪-১৬ মন ফলন হচ্ছে। বাজারে দাম ভালো থাকলে লোকশান গুনতে হবে না।
উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, বদলগাছী উপজেলায় এবার ১৩হাজার ৫শ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে এবং ফলন ও ভালো ধান কাটামারা শুরু করেছে কৃষকরা। উপজেলা খাদ্য কর্মকর্তা মহাজের হোসেন বলেন, সরকার এবার বোরো ধানের রেট করেছে ২৬টাকা কেজি দর অচিরেই তা উদ্বোধন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন, উপজেলার কৃষকরা ধান কাটামারায় কোন সমস্যা যেন না হয় সেই ক্ষেত্রে চাপাইনবাবগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকদের থাকার জন্য যে যার এলাকার স্কুল ঘর আছে সেটি ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button