slider

বদলগাছীতে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে জরিমানা

মো:শাকিল হোসেন, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বোতলজাত সয়াবিন তেলের পূর্বের মূল্য মুছে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে রবিউল স্টোরের ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় ওই প্রতিষ্ঠান থেকে ২২০ লিটার তেল জব্দ করে ভোক্তাদের মাঝে পূর্বের মূল্যে বিক্রয় করা হয়।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার ভান্ডারপুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
তিনি বলেন, গোপন সংবাদের বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে রবিউল স্টোরে বোতলজাত (১ লিটার) সয়াবিন তেলের গায়ে পূর্বের মূল্য ১৬০ মুছে ফেলে ১৯৮ টাকা মূল্য বসিয়ে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে ওই স্টোরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ওই স্টোরের মালিক রবিউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ২২০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করে পূর্বের ১৬০ টাকা মূল্যে সাধারন ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button