Uncategorized

বদরগঞ্জে বোরোক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বোরোক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়া এলাকার একটি বোরো ক্ষেত থেকে আনুমানিক ৪৫বছরের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় বদরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বদরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক(তদন্ত) আরিফ আলী বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি হাসিনানগর এলাকায় আসেন। একজন সাবেক মেম্বার তাকে খাওয়াতেন। কিন্তু শুক্রবার থেকে তাকে আর ওই এলাকায় দেখা যায়নি। শনিবার সকালে তার মরদেহ বোরোক্ষেত থেকে উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সিআইডি কর্মকর্তারা ক্রাইম সিন সংগ্রহ করেছেন। এছাড়া তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button