Uncategorized

বদরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানার আট আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার আট আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এরা হলেন-
উপজেলার মধুপুর ইউনিয়নের সন্তোষপুর এলাকার ভাঙনের পাড়ের নছির উদ্দিনের ছেলে সোলেমান আলী, বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার ডাকরাপাড়ার আনছার আলীর ছেলে হাছিনুর রহমান, খাদেমুল, হানিফুল, নূর ইসলামের ছেলে তহুমুল হক, মোস্তাকিম, নজমুল হক ও আবেদ আলীর ছেলে নজরুল ইসলাম।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পরিদর্শক(তদন্ত) আরিফ আলী বলেন, গ্রেফতারকৃতদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button