Uncategorized
রেকর্ড গড়লেন হাঙ্গেরির ‘জলকন্যা’ হোসসু

এর আগে তিনটি অলিম্পকে অংশ নিয়েছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। রিওতে তার চতুর্থ অলিম্পিকের আসর। অবশেষে চারবারের চেষ্টায় সফল হয়েছেন তিনি। প্রথমবারের মতো স্বর্ণ পদক জিতলেন হোসসু। শুধু তা-ই নয়, সাথে রেকর্ডও গড়েছেন।
মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রতিপক্ষের সাথে বেশি সময়ের ব্যবধানে স্বর্ণ পদক জেতার রেকর্ড গড়লেন হাঙ্গেরির এই ‘জলকন্যা’।
রেকর্ড গড়তে তার সময় লেগেছে চার মিনিট ২৬.৩৬ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাডো রুপা জিতেছেন চার মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে।
এ ছাড়া সুইমিংপুলে ঝড় তোলার ইঙ্গিত দিয়েও ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে মিরেইয়া বেলমন্তে গার্সিয়াকে। এটা জিততে স্পেনের তারকার সময় লেগেছে চার মিনিট ৩২.৩৯ সেকেন্ড।




