Uncategorized
বদরগঞ্জে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানব বন্ধন

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিভা অন্বেষণের ব্যানারে ওই মানব বন্ধন কর্মসুচি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রতিভা অন্বেষণের নেতা সেলিম সরকার, রাফিজ হায়দার, আরিফ আহমেদ ও মাসুম রেজা। বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড- প্রধান মন্ত্রীর এমন ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ধর্ষণের বিচার যেন দ্রুততম সময়ের মধ্যে শেষ হয় এ বিষয়টিও নিশ্চিত করতে হবে। এছাড়া ধর্ষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিম ও তার পরিবারকে দিতে হবে। মানব বন্ধনে বদরগঞ্জের আদিবাসী শিক্ষার্থী রুখিয়া রাউত হত্যাকাণ্ডেরও দ্রুত বিচার দাবী করা হয়।




