Uncategorized

ঘুমধুমে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন

সীমান্ত প্রতিনিধি : সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঘুমধুমের তুমব্রু বাজারে মৌন র‍্যালী শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।
এতে বক্তারা ধর্ষকদের আইনের আওত্তায় এনে যথাযত শাস্তি নিশ্চিতের দাবি করেন। প্রয়োজনে আইন সংশোধন করে আরো কঠোর শাস্তির বিধান প্রনয়নের দাবি জানান। এছাড়াও বক্তারা কতিপয় আন্দোলনকারীদের কান্ডজ্ঞানহীন আচরণের তীব্র প্রতিবাদ জানান।
ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও স্লোগানের জন্য হুশিয়ারী দিয়ে এমন অসভ্য আন্দোলনকারীদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা রুখে দেয়ার ঘোষনা দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম জাহাঙ্গীর আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭১ নং তুমব্রু মৌজার হেডম্যান খাইঞ্চা প্রু তংচংগ্যা, বান্দরবান এক্সপ্রেস ডটকমের সম্পাদক তরুণ আইনজীবী অ্যাডভোকেট তারিক আজিজ জামী, মো. উসমান গনি- যুগ্ম-সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ঘুমধুম ইউনিয়ন শাখা। বোরহান আজিজ- সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা। খাইরুল বশর, আরিফুল ইসলাম, মাহি রায়হান, জহির খান বাপ্পি, বি এম ইমরান, উসাইং তংচংগ্যা, জসিম উদ্দিন, ইলিয়াছ, তুহিদুল ইসলাম তুহিন, মিজবাহ উদ্দিন রাফি, জাহেদ, হেদায়েত উল্লাহ, ফয়সাল, আয়াজ, আরফাত, আলমগীর, আব্দুল কাদের, রণি, রিয়াজ, আব্দুল্লাহ আল মামুন, অন্তর, সাকিব, আবছার, আরিফ, আব্দুল্লাহ আল ফায়সাল, জাহেদ, শাহিন, আশরাফুল, মিজান, সিজান, আরমান, সোহেল, নুরুল আবছার, রাজিব, রিয়াদ, শফিউল আলম, রিদুয়ান, রিফাত, সাদ্দাম, ওয়াহিব, রুবেল, হুমায়ুন, জয়নাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button