Uncategorized

বদরগঞ্জে চক্ষুরোগে আক্রান্ত সেই সুরাইয়ার বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে চক্ষুরোগে আক্রান্ত সেই সুরাইয়ার বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সর্দারপাড়ায় এ উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করেন এলাকার লোকজন। কুতুবপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান দুলুর সভাপতিত্বে ওই আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন সরকারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীরা।
আলোচনা শেষে সুরাইয়ার বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট। উল্লেখ্য- সুরাইয়া স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে সে চক্ষুরোগে ভুগছিল। অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় একসময় তার ডান চোখ নষ্ট হয়ে যায়। এমনকি তার বাম চোখও নষ্ট হওয়ার উপক্রম হয়। এনিয়ে পতাকা২৪.কমসহ বিভিন্ন দৈনিকে খবর প্রকাশিত হলে সুরাইয়ার চিকিৎসায় এগিয়ে আসে দেশের খ্যাতনামা একটি শিল্প পরিবার। এছাড়া তার বাড়ি নির্মাণের ঘোষণা দেন জেলা প্রশাসক আসিব আহসান। এরই ধারাবাহিকতায় ওই বাড়ির নির্মাণ কাজ শুরু হল। যাতে অর্থায়ন করছে রংপুর লেডিস ক্লাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button