Uncategorized

বদরগঞ্জে আন্দোলনে নামছেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরা

রংপুর প্রতিনিধি : ২০১৩-১৪ইং সালে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইস্কেলের অর্থ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ফেরত চাওয়ায় রংপুরের বদরগঞ্জে আন্দোলনে নামছেন প্রধান শিক্ষকরা। সে লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ছকিমুদ্দিনের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে দামোদরপুর পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব মন্ডলকে আহবায়ক, হাজীপুর বড় বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ আলীকে যুগ্ম আহবায়ক এবং মধুপুর আলামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট আন্দোলন কমিটি গঠন করা হয়েছে।
ছকিমুদ্দিনের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, তৎকালিন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার পর সরকার প্রধান শিক্ষকদের টাইমস্কেল প্রদান করে। কিন্তু রহস্যজনক কারণে আবার সেই টাইস্কেলের অর্থ ফেরত চাওয়া হয়েছে। তিনি বলেন, টাইস্কেলের অর্থ ফেরত না দেয়ার আন্দোলন করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে বদরগঞ্জ উপজেলায় ১৩ সদস্যের একটি আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্র থেকে যে কর্মসূচি দেয়া হবে তা’ এ কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button