Uncategorized

বাঘাইছড়ি থানার নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন খান

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিনকে বিদায় ও নাবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন খানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী শুক্রবার সকাল দশ ঘটিকায় এই সংবর্ধনার আয়োজন করে বাঘাইছড়ি থানার পুলিশ। বিদায়ী ওসি মোঃ আশরাফ উদ্দিন দীর্ঘ ৫ মাস বাঘাইছড়ি থানায় দায়িত্ব পালন শেষে চাঁদপুর জেলায় বদলি হয়েছেন। নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন খান রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতে কর্মরত ছিলেন। এসময় বিদায়ী ওসি মোঃ আশরাফ উদ্দিন নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন খানকে ফুল দিয়ে বরন করেন এবং পুলিশের সকল সদস্যের মঙ্গল কামনা করে বিদায় নেন। বিদায় ও বরন অনুষ্ঠানে থানা মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসান আলী ও পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য গন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button