খেলা

বঙ্গবন্ধু কাপের লোগো উন্মোচনে ঢাকায় সঞ্জয় দত্ত

বলিউড স্টার সঞ্জয় দত্ত দীর্ঘ ৯ বছর পর ঢাকার মাটিতে পা দিলেন। তার এবারের ঢাকা সফর বঙ্গবন্ধু কাপ গলফ-এর লোগো উন্মোচনের জন্য। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন।
আজ (২৮ মার্চ) দুপুর নাগাদ তিনি একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন। এরপর বিকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে সন্ধ্যা ছয়টা নাগাদ ‘মুন্না ভাই’ খ্যাত এই তারকা কুর্মিটোলা গলফ ক্লাব থেকে বের হয়েছেন। তবে সঞ্জয় কয়দিন ঢাকায় থাকবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
২০১০ সালে ভারতীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ৫ ঘণ্টার জন্য ঢাকায় আসেন।
জানা যায়, আগামী আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায়। ২২ দেশের সেরা গলফাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button