Uncategorized
বঙ্গবন্ধুর স্বদেশ প্রর্তাবর্তন দিবসে বাঘাইছড়িতে বিজিবির শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। রবিবার সকাল ১১ ঘটিকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রর্তাবর্তন দিবস উপলক্ষে মারিশ্যা জোন অফিসে ২৭ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএইচসি, আর্টিলারী এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিজিবি জোন কমান্ডার।




