জাতীয়শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।
২৯০ দিন পাকিস্তানে কারাজীবন শেষ করে ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখান থেকে তিনি লন্ডনে যান। এরপর ১০ জানুয়ারি ব্রিটিশ রাজকীয় কমেট বিমানে দিল্লি হয়ে দুপুর দেড়টার পর তিনি রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে নামেন।
দিনটিকে মুজিব শতবার্ষিকীর ক্ষণগণনার দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। ওই স্থানেই মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এটি ১৭ মার্চ ‘জিরো আওয়ারে’ গিয়ে শেষ হবে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (২৬ মার্চের প্রথম প্রহরে) বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান তিনি। ১০ জানুয়ারি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে।
সেদিন পুরোনো বিমানবন্দর ছিল লোকে লোকারণ্য। বঙ্গবন্ধুকে দেখতে লাখ লাখ মানুষ হাজির হয়েছিলেন। বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে নেমে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় যোগ দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button