বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জঙ্গীবাদের বীজ রোপন করা হয়েছিলো-তোফায়েল

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: শুক্রবার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জঙ্গীবাদ বিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জঙ্গীবাদের বীজ রোপন করা হয়েছিলো।
তিনি বলেন, ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা, চট্রগ্রামে ৭৬কেজি বোমা পুতে রাখা এবং বেগম জিয়ার আমলে বাংলা ভাই, শাইখ রহমান গাছের সাথে লটকাইয়া মানুষ হত্যা করেছে। আজকে আমাদের গুলশানে হামলায় ৫ জঙ্গঅ খুন হয়েছে শোলাকিয়া ঈদের জামাতে আক্রমন করার চেষ্ঠা করেছে। কল্যানপুর ৯জন নিহত হয়েছে। আপনারা লক্ষ করেন, যারা মারা গেছে তাদের মা-বাবারা নিজেদের সন্তানের পরিচয় দেয় না কিন্তু বিএনপি’র নেতারা বলেন এরা সবাই জঙ্গী না। বাপ-মা যায়না, বিএনপি তাদের জন্য দরুদী। জামাত ছিল নিষিদ্ধ, বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। জিয়াযুর রহমান ক্ষমতায় এসে যদি জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। গোলাম আযমকে তিনি এনেছেন এবং যার ফল আজকে বাংলাদেশের মানুষ ভোগ বরে।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিনিয়র আওয়ামীলীগ নেতা আলী জ্বিলকদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।




