Uncategorized

পাটকল শ্রমিকদের পুণনিয়োগ ও বন্ধকল চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ”পাটকলসহ মিলকারখানা বেসরকারিকরন বন্ধ কর, বন্ধ কল চালু কর,ধাপে ধাপে জাতীয়করন কর” পিয়াজ নিয়ে নাটক বন্ধ কর, ফসলের লাভজনক দাম নিশ্চিত কর” উপজেলা পর্যায়ে কোল্ডস্টোরেজসহ সংরক্ষনাগার স্থাপন কর” এই সকল দাবি নিয়ে বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা কমিটি আজ মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্ত্বরে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা কৃষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড শংকর প্রসাদ ভৌমিক এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি কমরেড আব্দুল মান্নান, আরো বক্তব্য রাখেন জেলা
সিপিবি ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার,সাধারন সম্পাদক কমরেড মজিবুর রহমান মাষ্টার, কৃষক সমিতি জেলা সাধারন সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান,ক্ষেতমজুর সমিতির জেলা সহসভাপতি কমরেড দুলাল বিশ্বাস, কমরেড আশরাফ সিদ্দিকী,কমরেড নাসির উদ্দিন,কমরেড আরশেদ আলী মাস্টার,কমরেড নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্ভে বন্ধ পাটকল সরকারিভাবে চালুসহ পুরাতন শ্রমিকদের বকেয়া বেতনভাতা দিয়ে পুণনিয়েগের দাবি জানান এবং পিপির নামে পানির দামে পাটকলগুলোকে ব্যাক্তিমালিকানার হাতে ছেরে না দেয়ার দবি করেন। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে ইলিশ-পিয়াজ নাটক খেলা বন্ধ করে বাজার স্থিতিশীল রেখে ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
সার বিষ কিটনাশকের দাম কমিয়ে ফসলের লাভজনক দাম নিশ্চিতের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button