Uncategorized

বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার খুন

বগুড়া প্রতিনিধি : বগুড়া শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তাফিজার রহমান মোস্তা (৫১) খুন হয়েছেন।
জানা গেছে, আলাদীপুর নয়া পাড়ায় সাবেক ইউপি সদস্য ও ভাটা ব্যবসায়ী মোস্তাফিজার রহমান মোস্তাকে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপর্যুপরি রামদা’ দিয়ে কুপিয়ে খুন করে তাঁরই ভোগদখলীয় পুকুরের পাশে ফেলে রেখে চলে যায়।
এ বিষয়ে স্থানীয় দায়িত্বশীল মহল ও পরিবার বলেছে- জমিজমা, ভাটা, বালু ব্যবসা, মাছচাষ ও মাটির ব্যবসা সংক্রান্ত বিরোধে এ খুন সংঘটিত হতে পারে।
খুন হওয়া মোস্তাফিজার রহমান মোস্তা শিবগঞ্জ ইউনিয়নের সাবেক ৯নং ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মৃত আকবর আলী মন্ডলের ছেলে।
মোস্তার নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তাঁর নিজস্ব পুকুর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পড়ে থাকা লাশটি ছিলো ক্ষতবিক্ষতে এবং মাথায় উপর্যুপরি রামদা’র আঘাতের কারণে দেহ থেকে তাঁর মাথা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিলো। এমনকি মৃত্যু নিশ্চিত করতে মোস্তার দুই পায়ের রগও কেটে ফেলে দুর্বৃত্তরা।
খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ছুটে যান শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও ওসি এসএম বদিউজ্জামান। তাঁরা বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)’র নির্দেশনায় খুনের রহস্য উদঘাটনে কাজ করছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খুনের এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে, সুরতহাল রিপোর্টের পর লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, খুন হওয়া মোস্তাফিজার রহমান মোস্তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খুনের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
Attachments area

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button