Uncategorized

ফ্রান্সে কেবল কারে আটকা পড়েছে ৪৫ দর্শনার্থী

ফ্রান্সের আল্পস পর্বতমালায় কেবল কারে অন্তত ৪৫ দর্শনার্থী আটকা পরেছেন। তবে ঠিক কি কারণে কেবল কারগুলোতে এই বিপর্যয় ঘটল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
মন্টে ব্লাঁর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ১১০ জন আটকা পরলেও ৬৫ জন দর্শনার্থীকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়।
তবে রাতের অন্ধকারে উদ্ধার অভিযান ব্যহত হওয়ায় সকালের অপেক্ষা করা হচ্ছে। কেবল কারগুলো মাটি থেকে ৩ হাজার ৮০০ মিটার উপরে।
কেবল কোম্পানির প্রধান ম্যাথিউ দেশ্যাভানে জানান, তারা কেবল কারে অবস্থানকারী সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন। তাদের সঙ্গে খাবার পানি রয়েছে।
উদ্ধার অভিযানে ইতালিয়ান ও সুইস কর্তৃপক্ষ সহায়তা করছে। ব্যবহার করা হচ্ছে তিনটি হেলিকপ্টার।
কর্তৃপক্ষ দাবি করে, তারা দেড় ঘণ্টায় ৬০ জন দর্শনার্থীকে উদ্ধার করেছে। কিন্তু অন্ধকারের কারণে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হলেই আবার উদ্ধার অভিযান শুরু হবে।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button