Uncategorized

জেলা পরিষদ নির্বাচন: মানিকগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ৬ জন

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৬২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১৮ জন মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এ সময় সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন উপস্থিত ছিলেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, সাবেক পৌর মেয়র আওয়ামীলীগ নেতা মো. রমজান আলী, রফিকুল ইসলাম মৃধা, রফিকুল ইসলাম ও বজলুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button